
অভি দত্ত তুষার
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৯ বছর যাবৎ অফলাইন এবং অনলাইনে উচ্চতর গণিত পড়িয়ে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তার সবটুকুই এই বইয়ের পিছনে নিংড়ে দিয়েছি। বইয়ের প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা এমনভাবে তৈরি করা হয়েছে যেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে সহজ, সাবলীল এবং ইফেক্টিভ হয়। বইটা শুধু পড়ার টেবিলে সাজিয়ে রেখে দিও না, সবগুলো অধ্যায় ভালোভাবে শেষ করো। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উচ্চতর গণিতের বেস্ট প্রিপারেশন নিতে এই বইটি তোমার জন্য সর্বোচ্চ সহায়ক হবে। মনে রাখবে, কোনো কিছু অর্জনের পিছনে যত বেশি পরিশ্রম এবং অধ্যবসায় থাকে, ওই অর্জিত সাফল্যের গৌরবও তত বেশি। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, কোনো একটা লক্ষ্যে তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে ট্রাই করো তাহলে সফলতা আসবেই। সৃষ্টিকর্তা অবশ্যই পরিশ্রমীদের নিরাশ করবেন না। আরেকটা কথা! তোমার অর্জিত জ্ঞান যেন কখনো কারো অনর্থের কারণ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রেখো। অনেক শুভকামনা তোমার জন্য। স্বপ্নের সমান বড় হও!
কোর্সসমূহ
0 courses
No courses available yet.
