
কাজী রাকিবুল হাসান
প্রতিটি যাত্রার একটি স্বপ্ন থাকে! শৈশব পেরিয়ে কৈশোর সমাপ্ত করে যৌবনের দ্বারপ্রান্তে, পড়াশোনার এই দীর্ঘ যাত্রার লক্ষ্য কী? প্রচলিত কথায় আছে, "লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে।" ডিগ্রি অর্জন ও অর্থনৈতিক সাফল্য এগুলো উদ্দেশ্য হতে পারে কিন্তু সবই মূল্যহীন যদি আমরা শিক্ষিত হয়েও অন্যায়ের সাথে আপোষ করি। একজন অশিক্ষিত মানুষ তার অজ্ঞতার কারণে দেশের ক্ষতি করতে পারে, একজন শিক্ষিত দুর্নীতিবাজ তার জ্ঞান ও ক্ষমতা ব্যবহার করে তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষতি করতে পারে। কলমের খোঁচায় ধ্বংস করে দিতে পারে আমাদের এই ছোট্ট সুন্দর মাতৃভূমিকে। কখন বুঝবে তুমি আসলেই সুশিক্ষিত? - যখন অন্যায়কে অন্যায় বলতে কুণ্ঠাবোধ করবে না। পরীক্ষায় ভালো ফলের চেয়ে এই সুশিক্ষাটা অনেক বেশি দরকার! আমার সব ছাত্র-ছাত্রী সুশিক্ষিত হোক, শিরদাঁড়া শক্ত করে প্রতিবাদ করুক সব অন্যায়, অবিচারের!
কোর্সসমূহ
0 courses
No courses available yet.
